চোখ রাঙালে চোখ উপড়ে নিন; বিজেপি কর্মীদের ফের উস্কানি সৌমিত্র খাঁ'র।
নজরবন্দি ব্যুরোঃ কদিন আগেই পুলিশ সুপার কে চড় মারবেন বলে বিতর্ক সৃষ্টি করে সংবাদের শিরোনামে এসেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, আর এদিন আরও একধাপ এগিয়ে চোখ উপড়ে নেওয়ার নিদান দিলেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে আক্রমন শানাতে গিয়ে এদিন ফের লাহামহীন হলেন প্রাক্তন তৃণমূল তথা বর্তমান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আজ বাঁকুড়া জেলা বিজেপির যুব মোর্চা আয়োজিত ভারচুয়াল সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
"বিজেপি করতে দেবেন না বলে গ্রাম পঞ্চায়েত প্রধান,পঞ্চায়েত সমিতির সভাপতি, মন্ত্রী, জেলা পরিষদের মেন্টররা এলাকায় এলাকায় গিয়ে বিজেপি কর্মীদের দিকে চোখ রাঙাচ্ছেন। এবার বিজেপির যুব সম্প্রদায় সেই চোখ উপড়ে নেবে। আমরা আর চুপ করে বসে থাকব না।" এই মন্তব্যের পরে ফের বিতর্কের ঝড় উঠেছে রাজ্যের রাজনৈতিক মহলে। পাশাপাশি এদিন তিনি বালিপাচার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে লক্ষ করে তোপ দাগেন। তিনি বলেন, লকডাউনের সময় বিগত তিন মাস ধরে বিষ্ণুপুর এলাকার নদ-নদী থেকে যেভাবে রাতের অন্ধকারে বালি পাচার হয়ে যাচ্ছে, তা হতে দেওয়া যাবে না। প্রয়োজনে ট্রাকে আগুন লাগিয়ে দেওয়া হোক। আজ থেকে আমি গ্রামের যুবকদের বলব, রাস্তা কেটে দিন, বালিবোঝাই ট্রাক বের হতে দেবেন না এলাকা থেকে।"

No comments