Header Ads

রাহুলের ঝাঁঝালো প্রশ্নে বেকায়দায় কেন্দ্র; ব্যাকফুটে খোদ অমিত শাহ। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ গতকাল প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন চিনের কোন সেনা ভারতের ভূখন্ডে ঢুকতে পারেনি, ভারতের কোন পোস্ট দখলও হয়নি। মোদির মন্তব্যে চিনের বক্তব্যের প্রতিধ্বনি শুনে হকচকিয়ে গেছে পুরো দেশ; ঢোক গিলেছেন বিজেপি নেতা কর্মীরাও। সমালোচনা এমন গুরুতর যায়গায় পৌঁছেছে যে কেন্দ্রকে সরকারি ভাবে ড্যামেজ কন্ট্রোল করতে রীতিমত বিবৃতি দিতে হয়েছে; কিন্তু কোনভাবেই প্রধানমন্ত্রীর বক্তব্য কে যাস্টিফাই করা যাচ্ছে না।
কারন খুব পরিষ্কার ভাবেই প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন ভারতের সীমান্ত পেরিয়ে কেউ ঢোকেনি এবং কোন পোস্ট দখল হয়নি। সীমান্ত পেরিয়ে কেউ ঢোকেনি তাহলে যুদ্ধ কেন হল, কেনই বা ২০ জন সেনা প্রাণ গেল সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি কেউই। এমনকি এবার বিজেপির চানক্য অমিত শাহকেও প্রথমবারের জন্যে বেকায়দায় পড়তে দেখা গেল; কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঝাঁঝালো প্রশ্ন ছুঁড়ে দেন ট্যুইটে, তিনি লিখেছিলেন "এটা স্পষ্ট যে গালওয়ানে চিন যে হামলা চালিয়েছে, তা পূর্ব পরিকল্পিত। কেন্দ্রীয় সরকার প্রথমে ঘুমোচ্ছিল এবং পরে তা অস্বীকার করে। এর মূল্য চোকাতে হয় আমাদের শহিদ জওয়ানদের।" পাশাপাশি তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী ভারতীয় ভূখণ্ড চিনের আগ্রাসনের সামনে সমর্পণ করে দিয়েছেন।
যদি ওই ভূখণ্ড চিনেরই হয়, তা হলে আমাদের সেনার মৃত্যু হল কেন? সেনাদের মৃত্যু হল কোন জায়গায়? প্রশ্নের জবাব এড়িয়ে প্রসঙ্গ অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন অমিত শাহ, রাহুলের সামনে সম্ভবত প্রথমবার অমিশ শাহকে এতটা নড়বড়ে দেখাল।
রাহুলের জবাব দেওয়ার জন্যে কার্যত কোর্টে সাক্ষী দেওয়ার মত একজন জওয়ানের বাবার বক্তব্য তুলে ধরে অমিত শা উত্তর দেন, "যখন গোটা দেশ এক, তখন রাহুল গাঁধীর উচিত ক্ষুদ্র রাজনৈতিক গণ্ডি থেকে বেরিয়ে আসা এবং দেশের স্বার্থে পাশে দাঁড়ানো।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.