রাজ্যের কোন জেলায় কমছে সংক্রমণ! বাড়ছে কোথায়? দেখুন জেলাভিত্তিক পরিসংখ্যান। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের গ্রাম থেকে শহর সব যায়গাতেই দ্রুত বৃদ্ধি হচ্ছে করোনা ভাইরাসের ব্যাপ্তি। সংক্রমণ কমার কোন লক্ষন নেই। এদিনও ব্যাপক গতিতে রাজ্যে আক্রান্তের সংখ্যার বৃদ্ধি ঘটেছে, বেড়েছে মৃত্যু সংখ্যা। তবে আশার কথা যেমন গতিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনই বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রামিত হয়েছেন ৪৪১ জন। যা নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৩১ জন। অন্যদিকে আজ ১১ টি মৃত্যু বেড়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪০।
রাজ্যের সব জেলাতেই সুস্থতার হার বাড়লেও এখনও সমস্ত জেলার মধ্যে সব থেকে বেশি সংক্রামিত মহানগর কলকাতায়, মৃত্যু সংখ্যাও অনেক বেশি অন্য জেলার থেকে এবং সুস্থ হয়ে ওঠার গড়ও কম। ২৪ ঘণ্টায় ফের ১২৭ জন আক্রান্ত বেড়ে শুধু কলকাতাতেই এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫২৭ জন। কলকাতায় মোট মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ৩২৩ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৬৬ জন, বাকি ২ হাজার ৩৮ জন চিকিৎসাধীন। পাশাপাশি এদিন হাওড়া তেও ব্যাপকভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা, আজ জেলাতে আক্রান্ত হয়েছেন ৫৬ জন যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪০ জন।
এই জেলায় মোট সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪০৫ জন, পাশাপাশি মৃত্যু হয়েছে মোট ৭২ জনের। অন্যদিকে উত্তর ২৪ পরগণা জেলাতেও এদিন ফের ব্যাপক গতিতে বেড়েছে সংক্রমণ, গত ২৪ ঘন্টায় ৫৬ জন সংক্রামিত বেড়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০৪ জন, যার মধ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮০ জনের; দেখুন রাজ্যের সব জেলার পরিসংখ্যান

No comments