এবার চিনা পণ্য বর্জনের ডাক দিলেন হরভজন সিং
নজরবন্দি ব্যুরোঃ লাদাখ সীমান্তে ভারত-চিন উত্তেজনার মধ্যে দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে। গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। এরপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে চিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন ভারতীয়রা। কোথাও পোড়ানো হচ্ছে চিনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের ছবি-কুশপুতুল। তো কোথাও চিনা পণ্যের আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এককথায় চিনের বিরুদ্ধে দেশজুড়েই কার্যত যুদ্ধ-যুদ্ধ আবহ। আর এমন পরিস্থিতিতে এবার চিনা পণ্যে বর্জনের ডাক দিয়েছেন ভারতীয় স্পিনার হরভজন সিং। তিনি সংবাদ মাধ্যমকে বলেন ‘আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য চিনকে বয়কট করার এটাই আদর্শ সময়।
সবকিছুই ভারতে তৈরি করা সম্ভব। সেই ক্ষমতা ও যোগ্যতা আমাদের দেশের আছে। আমরা চাইলেই চিনা সামগ্রী ব্যবহার বন্ধ করতে পারি। ওরা যখন আমাদের জওয়ানদের আক্রমণ করছে, তখন ওদের জিনিস ব্যান করে দেওয়াই উচিত। কেন আমাদের টাকায় ওদের দেশ চালাতে দেব? যাঁরা বয়কটের ডাক দিয়েছে, আমি তাদের পাশে আছি।'

No comments