Header Ads

বিজেপির সমর্থনে ব্যাপক ধস? রাজ্যের গোপন রিপোর্টে মুকুলের দ্বারস্থ অমিত শাহ?

নজরবন্দি ব্যুরোঃ করোনা আর লাদাখের আবহেই অমিত শাহের হাতে পৌঁছে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা ভিত্তিক সাম্প্রতিক রিপোর্ট, সূত্রের খবর রাজ্য দখলের লক্ষে কতটা এগিয়েছে বিজেপি আর কতটা সুনিশ্চিত জয় অপেক্ষা করছে তাঁদের জন্যে না কোথায় কোথায় রয়েছে বিপর্যয়ের ইঙ্গিত তা নিয়ে অমিত শাহের ৪ টি টিম কাজ করছিল বঙ্গে। করোনা পরিস্থিতির আগে রাজ্যে বিজেপির অবস্থা আর এখন বিজেপির অবস্থার মধ্যে আকাশ পাতাল তফাত বলে রিপোর্ট গিয়েছে দিল্লীতে। নির্ভরযোগ্য সূত্র, নির্দিষ্ট সংখ্যা না বললেও অ্যাপ্রক্সিমেট ফিগার জানিয়েছে।
সূত্রের কথায়, এই মুহুর্তে যদি রাজ্যে ভোট হয় বিজেপি খুব ভাল ফল করলে পেতে পারে ৮০-৯০ টি আসন; আর খারাপ ফল করলে বিজেপি-র ঝুলিতে আসতে পারে ৪০-৫০ টি আসন, অন্যদিকে তাঁদের পর্যালোচনায় উঠে এসেছে বাম সমর্থকদের যে ভোট বিজেপি লোকসভায় পেয়েছিল সেই ভোটের অন্তত ৩০ শতাংশ ধস নামার সম্ভাবনা দেখা দিয়েছে! কিন্তু কেন? প্রশ্নের উত্তরে সূত্র জানিয়েছে প্রচারের আলোর বাইরে থেকে বামেরা যেভাবে কমিউনিটি কিচেন চালিয়েছে এবং গোপনে জনসংযোগ করে চলেছে এই লকডাউনে তা যথেষ্ট ক্ষতি করেছে বিজেপি-র উত্থানে। প্রের প্রশ্ন ছিল বামেরা কত আসন পেতে পারে, সূত্রের মতে বামেরা ২০+ আসন পাবে এক্ষুনি ভোট হলে! কংগ্রেস ও পরিযায়ী ইস্যুতে বেশ ভোট কাটবে বীরভূম, মালদা এবং মূর্শিদাবাদে। অন্যদিকে তৃণমূল নাকি নিরঙ্কুশ ভাবে এগিয়ে আছে।
সূত্রের খবর, অমিত শাহ ফের স্মরণ নিয়েছেন মুকুল রায়ের; মুকুলের ওপরেই দায়িত্ব পড়েছে বিজেপি-র বিধানসভা ভিত্তিক রিপোর্ট যত দ্রুত সম্ভব তাঁর টেবিলে ফেলার জন্যে। সাথে পরামর্শ ড্যামেজ কন্ট্রোল কিভাবে হবে! মুকুল রায় ইতিমধ্যেই তাঁর কাজ শুরু করে দিয়েছেন বলে জানাচ্ছে সূত্র।
বিজেপি নেতাদের সাথে যোগাযোগ করে এই সমীক্ষার বিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর পাওয়া যায়নি; এই সমীক্ষার বিষয়ে কারও কিছু জানা নেই, ভিত্তিহীন। বিজেপি নেতাদের কথায় এক্ষুনি ভোট হলে বিজেপি কমপক্ষে ১৮০ টি আসনে জিতবে! এখন দেখার বাস্তবে কি ফলাফল হয়, অপেক্ষা ২১ এর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.