ভোটের অনেক আগেই জোট নিয়ে আলোচনাতে বসতে চলেছে রাজ্য সিপিআইএম-কংগ্রেস
নজরবন্দি ব্যুরোঃ সব কিছু ঠিক থাকলে রাজ্যে বিধানসভা নির্বাচন হতে আর ১ বছরও সময় নেই। তাই ভোটের দামামা বাজার আগেই এবার রাজ্য সিপিআইএম ও রাজ্য কংগ্রেস নিজেদের মধ্যে জোট নিয়ে আলোচনাতে বসতে চলেছেন বলে খবর। আসলে এই ২ রাজনৈতিক দলের জোট ইতিহাস খুব ভালো নয়। যেমন ২০১৬ তে বিধানসভা নির্বাচনে দফায় দফায় আলোচনার মাধ্যমে বাম ও কংগ্রেসের জোট তৈরি হয়েছিল রাজ্যে। বেশ কিছু আসন নিয়ে মতপার্থক্য থাকায় আসরে নামতে হয়েছিল রাহুল গান্ধী ও সীতারাম ইয়েচুরিকে। যে কোনও মূল্যে জোট বাঁধার নির্দেশই দিয়েছিলেন দুই শিবিরের দুই শীর্ষ নেতা। সেই নির্দেশে দুই শিবির আসন রফায় সহমত হলেও জনসমর্থন টানতে ডাহা ফেল করে। সেইবারও সংখ্যা গরিষ্ঠতা নিয়ে রাজ্যের সিংহাসনে বসেছিল তৃণমূল কংগ্রেসই। ভোটের পরে রাজ্য সিপিআইএম ঘোষণা করে জোট নয় আসন সমঝোতা হয়েছিল, যে মন্তব্য নিয়ে বিরুপ পতিক্রিয়া দেখিয়েছিল কংগ্রেস।
তাই সেই খারাপ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এবার ভোটের অনেক আগেই আলোচনাতে বসতে চাইছেন দুই শিবির।আগামী বুধবার সিপিএম এবং কংগ্রেসের মধ্যে বৈঠক হতে পারে বলে খবর। নেতৃত্বের ধারণা, হাতে সময় নিয়ে কথা আলোচনা চালালে সব মতপার্থক্য মিটিয়ে ফেলা সম্ভব হবে। কোন দল কত আসনে লড়তে পারে, তা নিয়ে প্রাথমিক কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সুত্র জানিয়েছে। গত বিধানসভা ভোটে যে ৭২টি আসনে জোট প্রার্থীরা জয় পেয়েছিল সেগুলোকেই সম্ভাবনাময় হিসেবে দেখছেন জোট নেতারা। তবে এই বৈঠকে কি কি নিয়ে প্রধানত আলোচনা হবে তা নিয়ে মুখ খুলেননি কোন দলের কোন নেতায়।

No comments