করোনা পরিস্থিতি ভালো না,ডাক্তার,স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করল দিল্লি সরকার।
নজরবন্দি ব্যুরোঃ দিল্লিতে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই রাজধানীর প্রতিটি সরকারি হাসপাতালে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মচারীদের ছুটি বাতিল করল দিল্লি সরকার। মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পরে দিল্লিতেই দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
দিল্লি সরকার বিবৃতি দিয়ে বলেছে 'স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অন্তর্ভুক্ত হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলির ম্যানেজিং ডিরেক্টর, ডিন ও অধিকর্তাকে বলা হচ্ছে, তাঁদের যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা ছুটিতে আছেন, সবাইকে কাজে রিপোর্ট করতে বলা হোক।' বলা হয়েছে, কেবল অপরিহার্য পরিস্থিতিতেই ছুটি নিতে পারবেন চিকিত্সক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

No comments