Header Ads

মুর্তাজার পর আরও ২ বাংলাদেশী ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন

নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দুপুরে দেয়া তার টেস্টের রিপোর্টে করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়েছে বলে তার আত্মীয়স্বজনরা নিশ্চিত করেছেন। ঢাকার বাড়িতে সেল্প-আইসোলেশনে আছেন এই প্রাক্তন ক্রিকেটার।এর আগে মাশরাফির পরিবারের এক সদস্যেরও করোনা হয়েছিল। তারপর আক্রান্ত হলেন তিনি নিজেই। সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মাশরাফির জ্বর হয়।গতকাল তিনি করোনা পরীক্ষার জন্য যান। আজ সেই পরীক্ষার রিপোর্ট এসেছে।
 তবে চিকিত্সতকরা জানিয়েছেন, এই ক্রিকেটারের স্বাস্থ্য নিয়ে আশঙ্কার কিছু নেই। তিনি বাড়িতেই আছেন। হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই।মুর্তাজার পাশাপাশি আক্রান্ত হয়েছেন প্রাক্তন ওপেনার নাফিজ ইকবালও। দেশের হয়ে ১১টি টেস্ট এবং ১৬টি ওয়ান-ডে খেলেছেন তামিম ইকবালের দাদা নাফিজ। এছাড়াও ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া নাজমুল ইসলাম করোনাতে আক্রান্ত হয়েছেন। দেশের হয়ে একটি টেস্ট, পাঁচটি ওয়ান ডে এবং ১৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.