সুশান্তের মৃত্যু নিয়ে বলিউডকে আত্মসমীক্ষা করারা কথা বললেন ক্ষুব্ধ মনোজ বাজপেয়ী
নজরবন্দি ব্যুরো: নতুন প্রজন্মের বলিউডের একজন বিখ্যাত তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘটেছে বেশ কয়েকদিন হয়ে গেল। রবিবার দিন বোম্বের বান্দ্রার ফ্ল্যাটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মানসিক অবসাদের জন্য আত্মহত্যা করেছিলেন তিনি। টাকা-পয়সার নাম-যশ, শিক্ষা কি ছিলনা সুশান্তের কাছে, কিন্তু তা সত্ত্বেও কেন তিনি এই আত্মহননের পথ বেছে নিলেন? এই রহস্যের উদঘাটন হয়নি আজও।তবে সুশান্তের আত্মহননের পিছনে বলিউড প্রত্যক্ষ দায়ী বলে শবর হয়েছেন সাধারণ মানুষ থেকে নানা তারকারা। এবার এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। মনোজের ভাষায় আমাদের বন্ধু চলে গিয়েছে। এ বার অন্তত আত্মসমীক্ষা করে দেখুক ইন্ডাস্ট্রি। এটা শুধুমাত্র কারও চলে যাওয়া নয়। বরং একটা মানুষ যে কি না খুব ভাল কাজ করছিল, আচমকা তার নিজেকে শেষ করে দেওয়া।এ পাশাপাশি তিনি আরো বলেন রূপে-গুণে প্রতিভায় সমসাময়িক অনেকের থেকেই এগিয়ে ছিলেন সুশান্ত।
কিন্তু তা সত্ত্বেও তাকে এই ভাবে আত্মহত্যার পথ বেছে নিতে হলো কেন এই কারণটা ভাবার এবার সময় এসেছে।মনোজ মনে করেন আমাদের নিজেদেরও ব্যবহার পাল্টানো উচিত। কেউ আমাদের মনের মত না হলে তার পিছনে তাকে নিয়ে মশকরা করা এই স্বভাব বদলে ফেলা উচিত। কারুর সাফল্য দেখে মনে ক্ষোভ প্রকাশ না করে তার সাফল্যের সঙ্গে শামিল হওয়া উচিত আমাদের। এর পাশাপাশি সাফল্য এবং ব্যর্থতার নিরিখে সহকর্মীদের বিচার করা উচিত নয় । এছাড়াও মনোজ বাজপেয়ী বিষ নজরে সহকর্মীদেরকে দেখা বন্ধ করার বার্তা দিয়েছেন।

No comments