"গালওয়ান উপত্যকা চিনের অংশ!" প্রধানমন্ত্রী-র মন্তব্য কে হাতিয়ার করল জিনপিং প্রশাসন।
নজরবন্দি ব্যুরোঃ লাদাখ সীমান্ত যুদ্ধে শহিদ হয়েছেন ২০ ভারতীয় জওয়ান সীমান্তের বেড়া টপকে চিন ঢুকে পড়েছে ভারতের ভূখন্ডে এই নিয়ে জোরদার বিতর্ক চলছে দেশ জুড়ে; চলছে চিনা দ্রব্য বর্জনের হিড়িক। দেশজুড়ে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া, অন্যদিকে ভারতীয় বায়ুসেনা সজ্জিত হচ্ছে যুদ্ধের জন্যে। গত ১৫ই জুন গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিক বৈঠকে বলেছিলেন, ভারতীয় এলাকাতেই গোটা ঘটনা ঘটেছে।
চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর রীতিমত কড়া ভাষায় জানিয়েছিলেন যে চিনা সেনা পরিকল্পিতভাবে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালিয়েছে। কিন্তু গতকাল বদলে গেছে সবকিছু, দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র আর বিদেশ মন্ত্রীর বক্তব্য কে উড়িয়ে প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন "আমাদের কোনও পোস্ট দখল হয়নি। বা কেউ আমাদের সীমান্ত টপকে দেশের মধ্যে ঢুকেও পড়েনি।" এবার প্রধানমন্ত্রীর মন্তব্যকেই হাতিয়ার করল চিন। চিন সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ এর সম্পাদক টুইটারে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতিতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে সংঘর্ষ ঘটেছিল চিনের মাটিতেই। পাশাপাশি, চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন,
"আমরা প্রথম থেকেই বলে আসছি যে গালওয়ান উপত্যকার অবস্থান LAC-র পশ্চিমে। ওটা চিনেরই এলাকা।" অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য কেই হাতিয়ার করছে শি জিনপিং প্রশাসন। উল্লেখ্য শুধু চিন নয়, ভারতেও তোলপাড় হচ্ছে প্রধানমন্ত্রীর মন্তব্য কে ঘিরে, প্রশ্ন উঠছে চিন সেনা যদি বর্ডার না পেরোয় তাহলে যুদ্ধ কেন হল? কেন কুড়ি জন জওয়ানের প্রাণ গেল? জওয়ান রা কি তাহলে চিনের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে? কেন দুই দেশের সেনা শীর্ষ কর্তারা বৈঠক করলেন?

No comments