ধর্মীয় সমাবেশের জন্যই বহু দেশে বাড়ছে করোনা সংক্রমণ: 'হু'
নজরবন্দি ব্যুরো: গোটা পৃথিবী জুড়ে বেড়ে চলেছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই ভাইরাস আতঙ্ক কবে যে নিয়ন্ত্রণে আসবে তার উত্তর নেই কোনও দেশের কাছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'হু' এখনও পর্যন্ত এই ভাইরাসের হাত থেকে বাঁচার রাস্তা দেখাতে পুরোপুরি ব্যর্থ।
এমন সময়ে গোটা পৃথিবীতে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে বোমা ফাটালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'হু'। জানিয়েছে, বিশ্বের এমন বহু দেশ আছা যারা হয়তো করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করেই ফেলেছিল।
কিন্তু বিভিন্ন ধর্মীয় সমাবেশের জন্য তা ফের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। উদাহরণ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ কোরিয়ার কথা উল্লেখ করেছে। সেদেশে একটা সময় নিয়ন্ত্রণে চলে এসেছিল করোনা ভাইরাসের সংক্রমণ। কিন্তু বর্তমানে সেখানে ফের সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া গিয়েছে। 'হু'-র এক গুরুত্বপূর্ণ কর্তা মারিয়া ভন কেরকোভ এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "বিশ্বের অনেক দেশই মানুষের থেকে মানুষের দেহে সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনতে পেরেছে। কোনও কোনও দেশে সংক্রমণের সংখ্যাটা একেবারেই কম। কিন্তু এই দেশগুলিতে এখন নতুন করে সংক্রমণ শুরু হচ্ছে।" তিনি বলছেন, "আমাদের সেই সবকিছু করতে হবে, যার মাধ্যমে করোনা প্রতিরোধ করা যায়। কোনওভাবেই গাফিলতি করা চলবে না।" বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বক্তব্য এমন একটা সময় প্রকাশ্যে এল, যখন ধীরে ধীরে দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন ক্রমশ বাড়তে শুরু করেছে।

No comments