করোনা আবহে অস্থায়ী শিক্ষকদের কলেজ টিচার্স পদে উন্নীত করার প্রক্রিয়া শুরু!
এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, "মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কাজ শুরু করা হয়েছে। কিন্তু লকডাউনের কারণে সময় লাগছে। উচ্চশিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে অতিথি শিক্ষকদের ব্যাপারে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর গত ২৩ ডিসেম্বর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তা কার্যকর করার ব্যাপারে কলেজগুলিকে দ্রুত নোটিশ দেওয়া হবে। এ ব্যাপারে যে ঘোষিত নীতি ছিল, তা কার্যকর করা হবে। এর সঙ্গে পিটিটি, সিডব্লুটিটিও যুক্ত আছে।"
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজের আংশিক সময়ের শিক্ষক, অতিথি শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী তাঁদের এক ছাতার তলায় এনে স্টেট এডেড কলেজ টিচার্স পদে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ নিয়ে গত ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট দফতর। যা অনুসারে এই শিক্ষকরা এবার থেকে রাজ্য সরকারের কাছ থেকে সরাসরি বেতন পাবেন।

No comments