বাড়ছে করোনা সংক্রমণ; প্রতিরোধ করতে নাকে দেওয়ার জন্যে সরষের তেল বিলি পুলিশের।
কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ শিলিগুড়িতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়েছেন বিধান মার্কেটের বেশকয়েকজন ব্যবসায়ীও। সেকারণে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত বিধান মার্কেটের সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি।নানান টালবাহানার পরে গত পরশু বৈঠক হয় মার্কেট কমিটির মধ্যে।এই বৈঠকে স্থির করা হয় একমাত্র ওষুধের দোকান এবং মাছ ও মাংশের দোকান ছাড়া আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকবে সব দোকান। যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে আগামী সোমবার থেকে ফের সব খুলবে। উল্লেখ্য বিধান মার্কেটের বেশ কজন ব্যাবসায়ী করোনা আক্রান্ত হবার পরে মার্কেট বন্ধ রাখবার সিদ্ধান্ত নেয় মার্কেট কমিটি।
এই সিদ্ধান্ত নিতে স্থানীয় দোকানদার এবং সাধারন মানুষের মতামতেকেও গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক পুলিশ কনস্টেবল করোনা আক্রান্ত হতে নড়ে চড়ে বসেছে পুলিশ মহল। বুধবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে ভক্তিনগর ট্রাফিক গার্ডের সামনে থেকে পথচলতি মানুষকে মাস্ক, স্যানিটাইজার ও সরষের তেল দেওয়া হয়। উপস্থিত ছিলেন ডিসিপি কুনওয়ার ভূষণ সিং, এডিসিপি ট্রাফিক জাসপ্রীত সিং, এসিপি রাজেন ছেত্রী সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি এদিন শহরজুড়ে সচেতনতা প্রচারের জন্য একটি র্যালিও হয়। সেই র্যালি থেকেও মাস্ক, সরষের তেল বিলি করা হয়। কিন্তু সরসের তেল কেন? পুলিশ সূত্রে খবর, করোনা থেকে বাঁচতে ডাক্তাররা বহুদিন আগেই নানা উপায় বাতলে দিয়েছেন। তারমধ্যে রয়েছে নাকে সরষের তেল দেওয়ার কথাও। অনেকেই সর্দি থেকে বাঁচতে এই পদ্ধতির প্রয়োগ করেন।

No comments