চীন বয়কট আবহে দ্বিতীয়বার Redmi 8 সিরিজের দাম বাড়াল Xiaomi
বছরের শুরুতে GST নিয়মে পরিবর্তনের আগে স্মার্টফোনটির দাম ছিল 7999 টাকা।GST বৃদ্ধির আগে এর দাম ছিল 6499 টাকা।Redmi Note 8-এর দাম বাড়িয়ে করা হয়েছে 11,499 টাকা।যদিও হঠাৎ করে কেন দাম বাড়ানো হল ফোনের তা এখনও স্পষ্ট নয়।চলতি বছরেই স্মার্টফোনের উপর GST 12% থেকে বাড়িয়ে 18% করেছে কেন্দ্রীয় সরকার। তবে তার জেরে আগেই দামবৃদ্ধি করেছিল Xiaomi।এছাড়াও নিজেদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi 10 লঞ্চ করেছে চিনা সংস্থা। ভারতীয় বাজারে এর দাম ₹49,999।চিকিৎসার যন্ত্র থেকে মোবাইল প্রায় অনেক কিছুই চিন থেকে আমদানি করে ভারত। কিন্তু গলওয়ান-কাণ্ডের পর থেকে ভবিষ্যতে চিনের উপরে নির্ভরতা কাটাতে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার।এর মধ্যেই ভারতে ঘোষণা করা হয়েছে একগুচ্ছ প্রকল্পও।

No comments