Header Ads

কয়েক হাজার কর্মী ছাঁটাই টাটা গোষ্ঠীর; লকডাউনে অসহায় দেশের ত্রাতা রতন টাটাও!

নজরবন্দি ব্যুরোঃ করোনার মোকাবিলায় বিপুল অর্থসাহায্য নিয়ে এগিয়ে সরকারের সঙ্গে লড়াইয়ের অঙ্গীকার করে নজির গড়েছিল টাটা গোষ্ঠী৷ এবার তারাই অসহায় নিজেদের বাঁচাতে! উল্লেখ্য, করোনার সঙ্গে লড়তে অর্থসাহায্য হিসেবে মোট ১ হাজার ৫০০ কোটি টাকার অনুদান দিয়েছেন রতন টাটা৷ টাটা ট্রাস্ট হাজার কোটি। আর পৃথক ভাবে টাটা সন্স আরও ৫০০ কোটি টাকা। টাটা গোষ্ঠী জনিয়েছিল "মানবজাতির কাছে সবচেয়ে বড় বিপর্যয় কোভিড-১৯,তাই সময়ের প্রয়োজনে সিচ্যুয়েশান ডিমান্ডস সাম ডিফারেন্স এই আপ্তবাক্সকে মনে রেখে তাদের এই অনুদান।"
কিন্তু করোনার বিপর্যয়ে আর্থিক মন্দা এড়াতে পারল না টাটা গোষ্ঠীও। করোনা পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউনের আবহে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে টাটা গ্রুপ। তাই লোকসান সামাল দিতে কঠিন সিদ্ধান্ত নিচ্ছে তাঁরা। ধাক্কা সামলাতে না পেরে কয়েক হাজার কর্মী ছাটাই করতে চলেছে তাঁরা। ইতিমধ্যেই ১ হাজারের বেশি কর্মী ছাটাই হয়েছে এবং হওয়ার পথে রয়েছেন আরও কয়েক হাজার কর্মী।
টাটার বিভিন্ন সংস্থা ক্ষতির মুখে পড়লেও সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত টাটার বিমান সংস্থা এবং গাড়ি শিল্প।  গত এপ্রিলে তটাদের গাড়ি বিক্রির সংখ্যা তলানিতে ঠেকেছে। কর্মীদের মাইনে দেওয়া সম্ভবই নয়। এই অবস্থায় বাধ্য হয়ে টাটারাও কর্মী সংকোচনের পথ বেছে নিতে বাধ্য হল। প্রসঙ্গত বলে রাখা ভাল মারুতি সুজুকি সংস্থারও এপ্রিলে গাড়ি বিক্রির পরিমান শূণ্য!
উল্লেখ্য গত বছর মার্চ-এপ্রিল-মে এই তিন মাসে টাটারা লাভ করেছিল ১১০০ কোটি টাকা সেখানে চলতি বছরের এই তিন মাসে ট্টাদের ক্ষতি হয়েছে ৯ হাজার ৮৯৪ কোটি টাকা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.