দূর্বার গতি করোনা ভাইরাসের, রাজ্যে কমে গেল সুস্থতার হার; বাড়ল মৃত্যু! #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ রাজ্যে সংকট উৎপন্ন করছে করোনা ভাইরাস, কিছুতেই রোখা যাচ্ছে না সংক্রমণ অন্য দিকে দিনের পর দিন বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা। লকডাউন হালকা করে রাজ্য কে সচল করতেই এই সংকট উৎপন্ন হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আরও একপ্রস্থ লকডাউনের। এবার লকডাউন চলবে ৩১শে জুলাই পর্যন্ত।
কলকাতা, দুই ২৪ পরগণা, হাওড়া, মালদা, হুগলি, দার্জিলিং-এ ব্যাপক সংক্রমণ! জেলার চিত্র। #Exclusive
এদিকে গতকাল সংক্রমণের তীব্রতায় ভেঙে গিয়েছে রাজ্যের করোনা ইতিহাসের সমস্ত রেকর্ড। রাজ্যে রেকর্ড সৃষ্টি করে গতকাল আক্রান্ত হয়েছিলেন ৫৪২ জন।
আর এদিনও একই ভাবে বজায় থাকল সংক্রমণের গতি। আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫২১ জন।
নতুন ৫২১ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭১১ জন। পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ১৩ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৯।
তবে আক্রান্তের সংখ্যা বা মৃত্যু বাড়ার পাশাপাশি রাজ্যে সুস্থ হয়ে উঠছেন অনেকেই। গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২৫৪ জন। এদিনের ২৫৪ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৭৮৯ জন। এদিন ২৫৪ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৪.৫৬ শতাংশ। যা কমে গিয়েছে গতকালের থেকে, গতকাল ৬৫.০৭ শতাংশ করোনা আক্রান্ত সুস্থ হয়ে অঠার গড় ছিল রাজ্যে। এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ২৯৩ জন।
অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ২৯৪! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৯ হাজার ৫৪৮ টি। অন্যদিকে এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৪ লক্ষ ৫৮ হাজার ৩৪৩। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৫ হাজার ৯৩ জনের। সংক্রমণের নিরিখে দেশের সব রাজ্য গুলির মধ্যে সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এবং যথারীতি শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। দেখুন রাজ্যের সার্বিক চিত্র
Tags: Mamata Banerjee, Corona Virus, Corona Virus in West Bengal

No comments