কলকাতা, দুই ২৪ পরগণা, হাওড়া, মালদা, হুগলি, দার্জিলিং-এ ব্যাপক সংক্রমণ! জেলার চিত্র। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ গতকাল সংক্রমণের তীব্রতায় ভেঙে গিয়েছিল রাজ্যের করোনা ইতিহাসের সমস্ত রেকর্ড। আক্রান্ত হয়েছিলেন ৫৪২ জন। আর আজও সেই ধারা অব্যাহত, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন এবার ৫২১ জন। নতুন ৫২১ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭১১ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছেন সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ১৩ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৯।
এদিকে জেলার ক্ষেত্রে যথারীতি কলকাতার নাম সর্বাগ্রে; কলকাতায় সংক্রমন মৃত্যু দুটোই অন্য জেলার থেকে বেশি আর সুস্থতার হার অন্য জেলার থেকে কম। এদিন কলকাতায় ১৪১ জন আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২, পাশাপাশি এদিন কলকাতায় মৃত্যু হয়েছে ৫ জনের যা নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯। অন্যদিকে আজ ১০৯ জন সুস্থ হয়ে এখন পর্যন্ত কলকাতায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১২৩ জন। কলকাতায় এখন চিকিৎসাধীন রয়েছেন ১৯২০ জন। কলকাতার পরে দ্বিতীয় সাথে রয়েছে উত্তর ২৪ পরগণার নাম, উত্তর ২৪ পরগনাতে এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৭ জন, এই ১১৭ জনকে নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৫ জন
আজ এই জেলায় মৃত্যু সংখ্যা বেড়েছে ৪ টি যা নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭। অন্যদিকে হাওড়ায় এদিন ১০৬ জন সংক্রামিত হয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৮১ জন। পাশাপাশি এদিন হাওড়া জেলায় মৃত্যু হয়েছে ২ জনের যা নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৯১। দক্ষিন ২৪ পরগনাতেও এদিন ৬৬ জন সংক্রামিত হয়েছেন। যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২২।
দেখুন রাজ্যের জেলা ভিত্তিক সার্বিক পরিসংখ্যান

No comments