করোনা বিপর্যয়ের আবহেই কলকাতায় ডেঙ্গুতে আক্রান্ত ১০০ জন! #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ আজ রাজ্যে নতুন করে ৫২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাঁদের নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭১১ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছেন সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ১৩ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৯। এদিকে জেলার ক্ষেত্রে যথারীতি কলকাতার নাম সর্বাগ্রে; কলকাতায় সংক্রমন মৃত্যু দুটোই অন্য জেলার থেকে বেশি আর সুস্থতার হার অন্য জেলার থেকে কম।
এদিন কলকাতায় ১৪১ জন আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২, পাশাপাশি এদিন কলকাতায় মৃত্যু হয়েছে ৫ জনের যা নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯। অন্যদিকে আজ ১০৯ জন সুস্থ হয়ে এখন পর্যন্ত কলকাতায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১২৩ জন। কলকাতায় এখন চিকিৎসাধীন রয়েছেন ১৯২০ জন। অন্য জেলাগুলির থেকে কলকাতার সুস্থতার সংখ্যা কম যেমন তেমনই বেশি মৃত্যু সংখ্যা!
এদিকে করোনায় জবুথবু কলকাতায় জাকিয়ে বসেছে ডেঙ্গু! এখন পর্যন্ত শুধু কলকাতাতেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১০০ জন! যদিও কলকাতা পুরসভা জানিয়েছে এই সংখ্যা স্বস্তিজনক। পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন গত বছর এই সময় ৬০০ জন আক্রান্ত হয়েছিলেন এবার সেখানে মাত্র ১০০। যদিও ডেঙ্গু প্রতিরোধ করতে এক অন্যরকম ব্যাবস্থা নিয়েছে কলকাতা পুরসভা বলে জানিয়েছেন ফিরহাদ। নতুন কর্মসূচীর নাম একদিন ১০ মিনিট!
ফিরহাদ হাকিমের কথায়, "সপ্তাহে ১ দিন ১০ মিনিটের জন্য যদি কেউ নিজের বাড়ির দিকে নজর দেন, তা হলে ভয়াবহ পরিস্থিতি আটকানো যাবে। কোনও পাত্রে অথবা টবে, বাড়ির কোণায় কিছুতে দীর্ঘ দিন ধরে জল জমে আছি কি না, তা নজর রাখতে হবে। যদি এমন হয়, জল ফেলে দিতে হবে। তা হলেই ডেঙ্গির মশা জন্মাতে পারবে না।" তিনি আরও বলেছেন,"সপ্তাহে এক দিন অন্তত্য নিজের বাড়ি পরিষ্কার করুন। পাশের বাড়িতেও যদি দেখেন, মশা জন্মানোর মতো অবস্থা রয়েছে, প্রতিবাদ করুন।"

No comments