Header Ads

আমজনতার মাথায় হাত; এবার গ্যাসের দামের উপর নিয়ন্ত্রণ তুলে নিচ্ছে কেন্দ্র। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ লকডাউন থেকে ধিরে ধিরে বেরিয়ে আসছে ভারত; চলছে আনলক ওয়ানের পর্ব। চারদিন পরেই শুরু হওয়ার কথা আললক ২! কিন্তু আনলক ওয়ান পর্বের শুরু থেকেই আজ নিয়ে টানা ২১ দিন বাড়ল ডিজেল-পেট্রোলের দাম, যা দেশে রেকর্ড। দিল্লিতে আজও পেট্রোল কে ছাপিয়ে গেছে ডিজেলের দাম। দিল্লিতে এদিন ডিজেলের দাম লিটার প্রতি ৮০.৪০ টাকা।পাশাপাশি, পেট্রোলের দাম ৮০.৩৮ টাকা।  অন্যদিকে কলকাতায় আজ পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৮২ টাকা ০৫ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা ৫২ পয়সা!  লকডাউনের আগে অর্থাৎ ৮২ দিন আগে শেষবার দাম বেড়েছিল পেট্রোলের। কিন্তু আনলক পর্ব শুরু হওয়ার পর প্রথম রবিবার প্রথম দাম বাড়ে এই তরল সোনার। তারপর টানা ২১ দিন! লকডাউনের জেরে জিএসটি আদায় কমার কারনে নিম্নমুখী সরকারের আয়। তাই রাজকোষের ঘাটতি মেটাতে কদিন আগে কেন্দ্র পেট্রোল ডিজেলের ওপর বিরাট পরিমান শুল্ক বৃদ্ধি করে। পেট্রলে লিটারপ্রতি ১০ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ১৩ টাকা করে শুল্ক বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে পেট্রল ও ডিজেল থেকে কেন্দ্রের ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করবে কেন্দ্রের সরকার৷ যদিও দাম বৃদ্ধির সময় কেন্দ্র জানিয়েছিল, এই পদক্ষেপে খোলা বাজারে জ্বালানির দামে কোনও প্রভাব পড়বে না। কিন্তু কেন্দ্রের কথার সাথে বাস্তবের মিল পাওয়া যাচ্ছে না। বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম।
অন্যদিকে মধ্যবিত্ত, গরীব এবং নিম্নবিত্তদের মাথায় বজ্রপাত হওয়ার মত সিদ্ধান্ত নিল কেন্দ্রের সরকার। এবার গ্যাসের ওপর থেকে দাম নিয়ন্ত্রন তুলে নিচ্ছে কেন্দ্র। একথা জানিয়ে এদিন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লগ্নিকারী সংস্থা গুলির উদ্দেশ্যে বলেছেন, "এবার গ্যাসের বিপনন এবং মূল্য নিয়ন্ত্রনের স্বাধীনতা দেওয়া হচ্ছে সরকারের তরফে তাই আরও বেশি করে উৎপাদন ও বন্টন শিল্পে লগ্নি করুন!"  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.