রথের দিন থেকেই খুলছে তারাপীঠ মন্দির
নজরবন্দি ব্যুরোঃ রথের দিন থেকেই খুলছে তারাপীঠ মন্দির । জানাল মন্দির কমিটি। করোনা সংক্রমণের কথা ভেবে মন্দির কমিটি বেশ কয়েকটি নিয়ম লাগু করেছে। কঠোরভাবে মানতে হবে সামাজিক দূরত্বের বিধি। আপাতত গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না দর্শনার্থীদের। করোনা সংক্রমণ রুখতে কয়েকমাস ধরেই বন্ধ রাজ্যের প্রায় সমস্ত মন্দির। পরবর্তীতে আনলক ওয়ানে একে একে খুলে দেওয়া হয়েছে বেশ কিছু মন্দির। কিন্তু তারাপীঠ মন্দির খোলা নিয়ে কিছুতেই সিদ্ধান্তে আসতে পারছিল না মন্দির কমিটি।
এই পরিস্থিতিতে চলতি মাসের ১৪ তারিখ বৈঠকে বসেন মন্দির কমিটির সদস্যরা। সেখানে সিদ্ধান্ত হয় সামাজিক দূরত্ব মেনে খোলা হবে মন্দির, তবে এখনি গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না ভক্তরা। দূর থেকেই মাকে দর্শন করেতে ও পুজ দিতে পারবেন।

No comments