Header Ads

মাত্র ৪ টাকায় মাস্ক বিক্রি করবে মমতা সরকার, পাওয়া যাবে ন্যায্যমূল্যের ওষুধের দোকান

নজরবন্দি ব্যুরোঃ মাত্র চার টাকায় ডিসপোসেবল থ্রি প্লাই সার্জিক্যাল মাস্ক বিক্রির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকে এই মাস্ক কিনতে পারা যাবে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, একাধিকবার ব্যবহার করার মতো টু প্লাই পপলিন মাস্কও এই দোকানগুলিতে পাওয়া যাবে। এই মাস্কটির দাম পড়বে ১৭ টাকা। পাওয়া যাবে হট টেপ এবং কল টেপ ফুল পিপিই। দাম ৪৬০ টাকা এবং ৪৩০ টাকা।জানা গিয়েছে মাস্ক সবাইকে বিক্রি করা হলেও পিপিই আপাতত শুধুমাত্র চিকিত্সককরাই কিনতে পারবেন।

 ডাক্তাররা তাঁদের প্যাডে রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে সর্বোচ্চ ১০টি পিপিই এবং ২৫টি করে দু'ধরনের মাস্ক কিনতে পারবেন। প্রসঙ্গত করোনার হাত থেকে বাঁচতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কথা বলছেন বিশেষজ্ঞরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.