Header Ads

আইপিএল-এ চিনা স্পনসর থাকলে কোন ম্যাচ স্পনসর করবে না দেশীয় সংস্থা, ফাঁপরে অমিত পুত্র!

নজরবন্দি ব্যুরোঃ লাদাখ সীমান্তে ভারত-চিন উত্তেজনার মধ্যে দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে। যা লাদাখে চিনা সেনার বর্বরতার পরই আইপিএলের যাবতীয় চিনা স্পনসর বাতিল করার দাবি উঠছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে আজই আইপিএল কমিটি জানায় স্পন্সর নিয়ে তারা নতুন ভাবে ভাবতে চলেছে।আর তার ঠিক আগে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি চিঠি দিয়ে জানিয়ে দিল বোর্ড যেন দ্রুত চিনা সংস্থাগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।আর বিসিসিআই যদি তা না করে, তাহলে দেশের সব ব্যবসায়ী আইপিএল বয়কট করবে। এমনকী জাতীয় দলের ম্যাচও স্পনসর করবে না তাঁরা।

উল্লেখ্য আইপিএলের সঙ্গে যে সব চিনা সংস্থা জড়িত তাদের সঙ্গে চুক্তি আর রাখা হবে কি না, তা নিয়ে আগামী সপ্তাহে বৈঠকে বসবে আইপিএল গভর্নিং কাউন্সিল। 'ভিভো', 'আলিবাবা', 'পেটিএম'-সহ সমস্ত চিনা সংস্থারই ভাগ্য নতুন করে নির্ধারণ হবে! ভারতীয় বোর্ডের 'সোনার হরিণ' আইপিএলেরই টাইটেল স্পনসর 'ভিভো'। যা কিনা চিনা মোবাইল সংস্থা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.