বৈষম্য সৃষ্টিকারী ডিজিটাল ক্লাস বন্ধের দাবি জানালেন PSU-এর রাজ্য সম্পাদক!
নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। চলতে থাকা লকডাউনের কারণে যেভাবে এই মারণ ভাইরাসের সংক্রমণ বাড়ছে তাতে চিন্তা বেড়েছে স্বাস্থ্য দফতরের। আর এই লকডাউনের কারণে বন্ধ স্কুল-কলেজ থেকে শুরু করে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল-কলেজের সিলেবাস শেষ করা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
এর মধ্যে শিক্ষাবিদদের পরামর্শক্রমে শুরু হয়েছে ডিজিটাল ক্লাস। যদিও এই অনলাইন পদ্ধতিতে পড়ানো নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কারণ হিসাবে তাঁরা জানিয়েছিলেন, এখনও আমাদের দেশের সমস্ত পড়ুয়াদের হাতে স্মার্ট-ফোন নেই। তাই পড়ানোর এই আধুনিক পদ্ধতি চালু করা ঠিক হবে না।
হাওড়া বালী এলাকার দশম শ্রেণীর ছাত্রী শিবানী সাউ স্মার্ট-ফোন না থাকার ফলে অনলাইন ক্লাসের সুযোগ গ্রহণ করতে না পেরে হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এর আগে আমাদের দেশের কেরালা রাজ্যের মাল্লাপুরাম ও পাঞ্জাবের মানসা জেলাতে এই একই কারণে দু-জন ছাত্রী আত্মহত্যা করেছিলেন। এই ঘটনাগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অনলাইন ক্লাসের মধ্য দিয়ে ডিজিটাল বৈষম্য ছাত্র-ছাত্রীদের উপর কতটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
পি এস ইউ-এর রাজ্য সম্পাদক নওফেল মহা: সাফিউল্লা অবিলম্বে এই বৈষম্য সৃষ্টিকারী ব্যবস্থার অবসানের জন্য এবং সরকারকে বাস্তব ও বিজ্ঞানসম্মত শিক্ষানীতি গ্রহণের দাবি জানাচ্ছে।

No comments