কতজন করোনা পজিটিভ সৌরভের পরিবারে? প্রকৃত তথ্য কি বলছে।
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাস তাঁর প্রভাব বাড়িয়েই চলেছে রাজ্যজুড়ে। আর রাজ্যের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে মহানগর কলকাতাতেই, পাশাপাশি কলকাতায় করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যাও অনেক বেশি। এর মাঝেই একটি খবরে উৎকণ্ঠিত বাংলার ক্রিকেট প্রেমীরা। খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেই নাকি হানা দিয়েছে করোনা ভাইরাস। খবর ছড়িয়েছে আইশোলেশনে রয়েছেন খোদ সৌরভ এবং তাঁর দাদা স্নেহাশিস। কিন্তু এই খবর আদেও কতটা সত্যি?
আসলে ব্যাপারটি হল খবর টা আংশিক সত্যি, সত্যিই সৌরভের পরিবারে পাওয়া গেছে করোনা আক্রান্তের খোঁজ। কয়েকদিন ধরেই সৌরভের বৌদির শরীরে জ্বর, সর্দিকাশির মতো কোভিডের উপসর্গ দেখা যাচ্ছিল। তারপর তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট আসে পজিটিভ। সৌরভের দাদা স্নেহাশিসেরও কোভিড টেস্ট হয়। কিন্তু তাঁর প্রাথমিক রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে স্নেহাশিসের শশুরের রিপোর্ট-ও পজিটিভ এসেছে। শহরের একটি নামি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। এখন অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
স্নেহাশিস এবং সৌরভ বা পরিবারের বাকিরা কেউই করোনাতে সংক্রামিত হননি বলে জানানো হয়েছে। স্নেহাশিসের করোনা হয়েছে এই খবর ছড়িয়ে পড়ায় বেশ বিরক্ত হয়েছে গঙ্গোপাধ্যায় পরিবার।

No comments