Header Ads

টানা ১৪ দিন মূল্যবৃদ্ধি তেলের!

নজরবন্দি ব্যুরো: সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। এই নিয়ে টানা ১৪ দিন বাড়ল তেলের দাম। আজ পেট্রলের দাম লিটার প্রতি ৫১ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ৬১ পয়সা বৃদ্ধি পেয়েছে।

আজ, শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ৮০.১৩ টাকা। অপরদিকে লিটার প্রতি ডিজেলের দাম ৭১.৯৬ টাকা। অপরদিকে, রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ৭৮.৮৮ টাকা ও লিটার প্রতি ডিজেলের দাম ৭৭.৬৭ টাকা।
চেন্নাইতে পেট্রলের দাম লিটার প্রতি ৮২.২৭ টাকা। ডিজেলের দাম ৭৫.২৯ টাকা। মুম্বইতে পেট্রলের দাম লিটার প্রতি ৮৫.৭০ টাকা ও ডিজেলের  দাম লিটার প্রতি ৭৬.১১টাকা।
উল্লেখ্য, রাজ্যগুলোর ভিএটির উপর নির্ভর করেই নির্ধারিত হয় পেট্রল-ডিজেলের দাম। গত ৭ জুন থেকে দাম বাড়তে শুরু করেছে তেলের। তারপর থেকে প্রতিদিন বেড়েই চলেছে দাম। এভাবে তেলের দাম বাড়ার ফলে ফের যে জিনসপত্রের দাম বাড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.