Header Ads

শেষকৃত্যের দিন জানা গেল বিহারবাসীদের নিয়ে সুশান্তের স্বপ্নের কথা।

নজরবন্দি ব্যুরো: পিতা হিসেবে কে কে সিং শোকস্তব্ধ হয়েছেন সুশান্তের মৃত্যুতে।সম্প্রতি এক সংবাদ মাধ্যমের কাছে সুশান্তের বাবা জানিয়েছেন, শেষকৃত্যের দিন একমাত্র কৃতী সানন তার সঙ্গে এসে কথা বলেছেন। তিনি জানিয়েছেন সেদিন বহু মানুষ এসেছিলেন। ইন্ডাস্ট্রি থেকেও সুশান্তের কয়েকজন বন্ধু এসেছিলেন।একমাত্র কৃতী এসে তার সঙ্গে কথা বলছিলেন।কে কে সিং জানিয়েছেন, কৃতী নিজেই সেদিন বেশি কথা বলছিলেন।
 আর তিনি শুনছিলেন। করোনা আবহের জন্য প্রত্যেকে দূরত্ব বজায় রাখছেন। আর সকলের মুখে মাস্ক ছিল বলে ঠিক চিনতে পারা যায় না। উপস্থিত একজন বলেছিলেন, তার পাশে যে মেয়েটি বসে আছেন তিনি কৃতী স্যানন। এরপর কৃতী এসে নিজেই তাঁর সঙ্গে কথা বলেন।
সুশান্ত চাঁদে জমি কেনার কথা জানিয়ে বলেছেন, ৫৫ লাখ টাকায় কেনা টেলিস্কোপ দিয়ে সেই জমি দেখার অভ্যাস ছিল সুশান্তের। টেলিস্কোপটা ছিল বিরাট চেহারার। ওর ড্রইংরুমে বসানো ছিল সেটা। তিনি আরও বলেছেন, বহু বছরের প্রার্থনার ফল সুশান্ত। তিনি স্মৃতি হাতড়ে জানিয়েছেন, সুশান্ত ছিল বাধ্য ছেলে, উজ্জ্বল। প্রাণবন্ত, ভাবুক, অনেক স্বপ্নে ভরা। কে কে সিংহের কথায়, ও ছিল আমার একমাত্র পুত্রসন্তান। আমাদের সম্পর্ক যে কতটা স্পেশাল ছিল, নিশ্চয়ই কল্পনা করতে পারছেন আপনারা।৩৪ বছরের সুশান্ত কেন সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে গলায় ফাঁস পরে আত্মহত্যা করলেন, তার কারণ নিয়ে বিতর্ক চলছে সোস্যাল মিডিয়ায়। নামী স্টার পরিবারের কেউ না হওয়ায় বেশ কিছু ছবি হাতছাড়া হওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েই তিনি চরম পদক্ষেপ করেছেন বলে দাবি তাঁর অনুগামীদের। তার মধ্যেই দিনকয়েক আগে সুশান্তের বিহারের বাড়িতে রীতিমাফিক তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে।
সেখানে বলিউডের কিছু কলাকুশলীও হাজির ছিলেন। কিন্তু তাঁদের মধ্যে একমাত্র অভিনেত্রী কৃতি শ্যাননই তাঁর সঙ্গে কথা বলে সমবেদনা প্রকাশ করেন বলে জানান সুশান্তের বাবা। তিনি জানিয়েছেন, সেদিন তিনি বেশি কথা বলেননি, কৃতী যা বলেছেন, তাই শুনেছেন।কৃতি আরও জানান সুশান্ত ছিলেন দারুণ এক মানুষ। সুশান্তকে নিয়ে তিনি যে গর্বিত, তা বুঝিয়ে দিয়ে তিনি জানান, বিহারের জন্য ছেলের অনেক কিছু করার ইচ্ছে ছিল। সুশান্ত স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু এসব স্বপ্ন পূরণ করার সময় পেলেন না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.