Header Ads

রেকর্ড ভাঙা সংক্রমণ দেশে; আক্রান্ত এখন ৫ লক্ষ ১০ হাজার! মৃত্যু ১৬ হাজার ছুঁই ছুঁই।

নজরবন্দি ব্যুরোঃ প্রায় ৬ মাস কাটতে চলল করোনা আবহে কিন্তু পুরো বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ব্যাপ্তি অব্যাহত হয়েছে। ভারতও তাঁর বাইরে নয়। এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৯৯ লক্ষ ২৭ হাজার ৯৭৬ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯৭ হাজার ৩৬৩ জনের। এই ব্যাপক সংখ্যক আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৪০ লক্ষ ৫৪ হাজার ১৫২ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৫৩ লক্ষ ৭৬ হাজার ৪৬১ জন।
এদিকে ভারত বর্ষে শুরু হয়েছে রেকর্ড ভাঙা সংক্রমণের অধ্যায়। প্রতিদিনই আগের দিনের থেকে বাড়ছে আক্রান্তের সংখ্যা মৃত্যু। গত ২৪ ঘণ্টায়(আজ সকাল ৮টা পর্যন্ত) ভারতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৫২ জন, যা রেকর্ড। মৃতু হয়েছে ৩৮৪ জনের।
এদিকে ভারতবর্ষে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫ লাখ। এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ১০ হাজার ৬৯২ জন। সকাল ৮টা থেকে বিকেল ৩টে পর্যন্ত নতুন আক্রান্তের খবর এসেছে ১ হাজার ২৬৭ টি। অন্যদিকে ভারতের মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১২। দেশে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৬ হাজার ৩৮১ জন। যা মোট আক্রান্তের ৫৮.১৪ শতাংশ। অন্যদিকে এই মুহুর্তে দেশে চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৯৮ হাজার ৫৪১ জন।
দেশের মধ্যে সব থেকে বেশি আক্রান্ত পাওয়া গেছে মহারাষ্ট্রে, সেখানে মত আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৭৬৫ যার মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ১০৬ জন মানুষের।
এদিকে পশ্চিম্বঙ্গেও আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, রাজ্যে এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৯০ যার মধ্যে মৃত্যু হয়েছে ৬১৬ জনের।   

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.