Header Ads

আবার পিছিয়ে গেল স্কুল খোলার দিনক্ষণ, কত দিন পর্যন্ত বন্ধ স্কুল? জানুন

নজরবন্দি ব্যুরো: জুলাই মাসেও খুলছে না স্কুল । ৩১ জুলাই পর্যন্ত স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জুলাই মাসে স্কুল কলেজ আদৌও খোলা যাবে কিনা সেই নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন । তবে স্কুল ,কলেজে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের অবশ্যই কাজে আসতে হবে একইসঙ্গে জুলাই মাসে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা নিয়েও গুরুত্বপূর্ণ কথা বলেন শিক্ষামন্ত্রী। ২৬ অথবা ২৭ সে জুন উচ্চমাধ্যমিক পরীক্ষা ও ফাইনাল সেমিস্টার নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ।
সম্প্রতি আইসিএসই বোর্ডে নির্দেশিকা ও তার সঙ্গে সিবিএসই পরীক্ষা বাতিলের দাবি নিয়ে অভিভাবকদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আপাতত ভাবাচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে। মঙ্গলবার সিবিএসই পরীক্ষা ব্যাপারে তাদের মতামত জানানোর কথা থাকলেও বোর্ডের তরফে জানানো হয়েছে ২৫ জুনের মধ্যেই তারা তাদের চূড়ান্ত মতামত জানাবে সুপ্রিম কোর্টকে। তাই আপাতত সিবিএসই বোর্ড কি পদক্ষেপ নেয় উচ্চমাধ্যমিক পরীক্ষার ভবিষ্যতের জন্য সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর । যদিও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে পরীক্ষা হচ্ছে তা ধরে নিয়েই প্রস্তুতি চূড়ান্ত করতে বলা হয়েছে ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.