Header Ads

সুশান্তের মৃত্যু কে কেন্দ্র করে করণ-সলমনদের বয়কটের ডাকে ৪০ লক্ষেরও বেশি সই! তোলপাড় বলিউড

নজরবন্দি ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে তদন্তের দাবি তুলে সরব নেটিজেনরা। অভিনেতার আত্মহত্যার পিছনে বারবার উঠে আসছে অবসাদের কথা। করণ জোহর, সলমন খানদের মতো দাপুটে তারকাদের ব্যান করার দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তা সেখানেই শুধু সীমাবদ্ধ নেই। এবার করণ-সলমনের বিরুদ্ধে শুরু হল এক অনলাইন পিটিশন। সেখানে ইতিমধ্যেই ৪০ লক্ষেরও বেশি সই পড়েছে।করণ জোহর, সলমন খান এবং যশরাজ ফিল্মসকে বলিউডে নেপোটিজমের ধ্বজাধারী বলে মনে করা হচ্ছে এবং এদের বলিউড থেকে বয়কট করার ডাক দিয়েছে দেশের সাধারণ মানুষ। আর তার জন্যই এই অনলাইন পিটিশন।
প্রসঙ্গত সুশান্তের আত্মহত্যার পর মানুষেরা ক্ষোভে সলমন খানের বিইং হিউম্যান স্টোরেও ভাঙচুর চলেছে, বিভিন্ন জায়গায় সলমন খানের কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে, সরিয়ে দেয়া হচ্ছে সলমন খানের ছবি ব্যানার। আইনজীবী সুধীর কুমার ওঝা সুশান্তের মৃত্যুর জন্য সলমন খান, করণ জোহর , আদিত্য চোপড়া, একতা কাপুর এবং সঞ্জয় লীলা বনসালির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এদিকে বিজেপি সাংসদ ও ভোজপুরি সুপারস্টার মনোজ তিওয়ারি বললেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া উচিত। তিনি বলেছেন, সুশান্তের কি পরিস্থিতিতে হয়েছে সেটা খতিয়ে দেখা দরকার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.