Header Ads

অবশেষে সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুললেন ভাইজান

নজরবন্দি ব্যুরো:গত রবিবার অর্থাৎ ১৪ জুন আত্মঘাতী হয়েছে সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পর থেকেই বলিউডের স্বজনপোষণ বিষয়টির উপর মুখ খুলতে শুরু করে নেটিজেন থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা। ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে একাধিক তারকাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে একজন সালমান খান।গতকাল সালমান খান নিজের টুইটারে একটি টুইট করে লিখেছেন,আমার ভক্তদের কাছে অনুরোধ করছি, আপনারা সুশান্তের ভক্তদের পাশে থাকুন।
তাদের কটু কথায় কিছু মনে করবেন না আবেগতাড়িত হয়ে তারা এসব বলছেন। সুশান্তের পরিবার ও ভক্তদের পাশে থাকুন। কারণ প্রিয়জন হারানো খুবই বেদনাদায়ক।আপনাদের জানিয়ে রাখি, বলিউডের স্বজনপোষণের বিষয়টি নিয়ে ট্যুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.