Header Ads

২১শে জুন; আজকের দিনেই রাজ্যের বুকে ইতিহাসের সূচনা করেছিলেন জননেতা জ্যোতি বসু।

jyoti basu,jyoti,basu,jyoti basu son,jyoti basu death,jyoti basu photo,jyoti basu speech,jyoti basu tenure,jyoti basu funeral,jyoti basu biography,jyoti basu education,remembering jyoti basu,jyoti basu documentary,jyoti basu akash bangla,jyoti basu date of birth,jyoti basu in bangladesh,jyoti basu prime minister,jyoti basu return calcutta,jyoti basu speech in brigade,jyoti basu press conference,jyoti basu memorial foundation,india basu returns,rajya sabha,york,asia,vikas,politics,south asia
নজরবন্দি ব্যুরোঃ সময়টা ১৯৭৭ সালের ২১শে জুন, বাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রবাদপ্রতিম জননেতা জ্যোতি বসু! নতুন মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন তৎকালীন রাজ্যপাল এএল দিয়াস। বাকিটা ইতিহাস, টানা ২৩ বছর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। ১৯৪৬ সালে তিনি প্রথম প্রাদেশিক আইন সভার সদস্য নির্বাচিত হন। ১৯৫৭ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য বিধান সভার বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে পশ্চিমবঙ্গে যুক্তফ্রন্ট সরকারের উপমুখ্যমন্ত্রী হন
এবং প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ১৯৭৭ সালের ২১ জুন।জ্যোতি বসুর পৈত্রিক নিবাস বাংলাদেশের নারায়ণগঞ্জে হলেও তাঁর জন্ম হয়েছিল কলকাতাতেই, কলকাতার ৪৩/১ হ্যারিসন রোডের বাড়িতে ১৯১৪ সালের ৮ই জুলাই তিনি জন্মগ্রহন করেন। শারীরিক অসুস্থতার কারনে ১৯৭৭ সাল থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রী থাকার পর বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে মুখ্যমন্ত্রীত্বের ভার ছেড়ে দেন তিনি। ২০১০ সালের ১৭ই জানুয়ারি মৃত্যু হয় এই প্রবাদপ্রতিম ব্যাক্তিত্বের। দেখেনিন তাঁর দুষ্প্রাপ্য কিছু ছবি।
১৯৭৭ সালের সেই দিন, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জ্যোতি বসু। পাশে তৎকালীন রাজ্যপাল এএল দিয়াস।
পাশাপাশি জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য।
দিল্লিতে পলিটব্যুরো বৈঠকে হরকিষেণ সিং সুরজিতের সঙ্গে জ্যোতি বসু। ১৫ই জুলাই ১৯৯৫
ইন্দ্রজিৎ গুপ্ত, ভি পি সিং, লালু প্রসাদ যাদব, হরকিষেণ সুরজিৎ সিং, মুলায়ম সিং যাদব, এইচ ডি দেবেগৌড়ার সঙ্গে জ্যোতি বসু। ১৩ই মে ১৯৯৬
দিল্লিতে ভি পি সিংয়ের সঙ্গে আলোচনায় জ্যোতি বসু, হরকিষেণ সিং সুরজিৎ ও সোমনাথ চট্টোপাধ্যায়। ১০ই অক্টোবর ১৯৯১
ফিদেল কাস্ত্রোর সঙ্গে জ্যোতি বসু।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.