অশোক ভট্টাচার্যের চিকিৎসার খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী!
নজরবন্দি ব্যুরো: করোনাতে আক্রান্ত সিপিআই(এম) নেতা ও প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। বেশ কিছুদিন হসপিটালে ভরতি আছেন তিনি। তাঁর অসুস্থতার খবর পেয়ে নিজেই ফোন করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেছিলেন অশোক-পত্নী রত্নাদেবীর সঙ্গে। সব রকমের সাহায্যের কথা বলেন মুখ্যমন্ত্রী।
সূত্র মারফত এখন পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে, রাজ্যের করোনা মোকাবিলায় টাস্ক ফোর্সের অন্যতম চিকিৎসক অভিজিৎ চৌধুরীর পরামর্শে কলকাতায় স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের মেডিসিন বিভাগের প্রধান বিভূতি সাহা, আমরি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক শুশ্রূত বন্দ্যোপাধ্যায়, অ্যাপোলো হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক রামা সুব্বন এবং শিলিগুড়ির শেখর চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হয়। মাটিগাড়ার যে নার্সিংহোমে অশোক বাবু চিকিৎসাধীন, সেখানে চিকিৎসক কল্যাণ লাহিড়ি, আসিফ হুসেন এবং ক্রিটিক্যাল কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক অয়ন বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল টিম চিকিৎসা করছিল।
তাঁদের সঙ্গে কলকাতার তিন চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে বলে ওই সূত্রের দাবি। তাঁরা টেলি কনফারেন্সে বিধায়কের পরিস্থিতি নিয়ে আলোচনা করে চিকিৎসা চালাচ্ছেন।
নার্সিংহোমের কর্ণধার তথা শিল্পপতি হর্ষ নেওটিয়ার উদ্যোগে নার্সিংহোমের চিকিৎসকদের সঙ্গে কলকাতার ওই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গড়তে কোনও সমস্যা হয়নি।

No comments