অবশেষে রেশন নিয়ে হলফনামা পেশ করল রাজ্য!
নজরবন্দি ব্যুরো: রাজ্যে রেশন বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে আগেই। এই অভিযোগের ভিত্তিতে আদালতে বিজেপির দায়ের করা জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে হলফনামা জমা দেওয়া হয়েছে।
ওই হলফনামায় রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছে, রাজ্যে মানুষের রেশন পেতে কোনও অসুবিধা নেই। লকডাউন পিরিয়ডে সমহারে চাল বণ্টন করা হয়েছে গোটা রাজ্যে। যাঁদের ডিজিটাল কার্ড নেই, তাদের জন্যও কুপনের ব্যবস্থা করেছে প্রশাসন। এপর্যন্ত ডিজিটাল কার্ডের ভিত্তিতে ৯.৯৫ কোটি ডিজিটাল কার্ড হোল্ডারদের রেশন বণ্টন করা হয়েছে। যাঁদের কার্ড নেই এরকম ৬৬ লক্ষ ৪০ হাজার ৯৫ জনের জন্য কুপনের ব্যবস্থা করা হয়েছে। মে মাস থেকে তিন মাস ধরে মাথা পিছু ৫ কিলো চাল দেওয়া হচ্ছে।
আরও জানান হয়েছে, রেশন দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য। এর জন্য ইতিমধ্যেই বহু রেশন ডিলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

No comments