জ্বালানি মজুত করা শুরু করলো ভারত, অস্ত্র সহ যুদ্ধবিমান উড়ছে লাদাখের আকাশে।
নজরবন্দি ব্যুরোঃ চিনের সাথে ভারতের সীমান্ত সমস্যা ও ভারতীও সেনা জওয়ানদের শহীদ হবার ঘটনায় ফুঁসছে ভারতবাসী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে চিনা পণ্য বর্জনের আবেদন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ওপর দিকে লালফৌজের চোখে চোখ রেখে জবাব দিতে পুরোদস্তুর তৈরি ভারত।গালওয়ান সীমান্ত লাগোয়া এলাকায় মুহূর্মূহু ছুটছে সেনার গাড়ি। এই পরিস্থিতিতে ওই এলাকায় বিপুল জ্বালানির রসদের চাহিদা তৈরি হয়েছে। সেই কারণেই ওই এলাকার পেট্রোল পাম্প ও তেলের ডিপোগুলিতে পর্যাপ্ত পরিমাণে তেল মজুত করা শুরু করেছে তেল সংস্থাগুলি।একইসঙ্গে লাদাখ সীমান্ত এলাকায় সেনার কপ্টারগুলিও যাতে জ্বালানি ভরতে সহজেই ওঠা-নামা করতে পারে সেই কারণে তেল সংস্থাগুলিও ওই এলাকার বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা করে রাখছে।
কপ্টার নামতে সুবিধা করে দিতে তেলের ডিপো বা পাম্পগুলিকে আরও উন্নত সুবিধাযুক্ত করা হচ্ছে।সীমান্তে আকাশপথে কড়া নজরদারি চলছে বলে জানালেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুড়িয়া।পার্বত্য অঞ্চলে চিনের একাধিক এয়ারবেস রয়েছে। আর সেখান থেকে কোনোরকম বেগতিক দেখলেই ভারত এগিয়ে যাওয়ার পুরো প্রস্তুতি নিয়েছে। কমব্যাট এয়ার পেট্রলিং-এর ক্ষেত্রে অস্ত্র সহ চপার বা যুদ্ধবিমান উড়ছে লাদাখের আকাশে।

No comments