Header Ads

মোদি চিন কে তুষ্ট করার চেষ্টা করছেন! দাবি জাপান টাইমসের। "আত্মসমর্পন", বিস্ফোরক রাহুল।

নজরবন্দি ব্যুরোঃ লাদাখে চিন ভারতের হাতাহাতি, সংঘর্ষ, মৃত্যুকে ঘিরে নজিরবিহীন অবস্থার মধ্যে দেশ। প্রধানমন্ত্রী ১৯ তারিখ সাফ জানিয়ে দিয়েছেন ভারতের সীমা পেরিয়ে কেউ ঢোকেনি এবং ভারতের কোন পোস্ট দখল হয়নি! অথচ  গত ১৫ই জুন গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিক বৈঠকে বলেছিলেন, ভারতীয় এলাকাতেই গোটা ঘটনা ঘটেছে।
চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর রীতিমত কড়া ভাষায় জানিয়েছিলেন যে চিনা সেনা পরিকল্পিতভাবে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালিয়েছে। পরে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র আর বিদেশ মন্ত্রীর বক্তব্য কে উড়িয়ে প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন "আমাদের কোনও পোস্ট দখল হয়নি। বা কেউ আমাদের সীমান্ত টপকে দেশের মধ্যে ঢুকেও পড়েনি।" সেই মন্তব্য কে হাতিয়ার করেছে চিন। চিন সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ এর সম্পাদক টুইটারে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতিতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে সংঘর্ষ ঘটেছিল চিনের মাটিতেই। পাশাপাশি, চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন, "আমরা প্রথম থেকেই বলে আসছি যে গালওয়ান উপত্যকার অবস্থান LAC-র পশ্চিমে। ওটা চিনেরই এলাকা।"
অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য কেই হাতিয়ার করছে শি জিনপিং প্রশাসন। অন্যদিকে আজ জাপানের বিখ্যাত সংবাদপত্র তাঁদের প্রতিবেদনে লিখেছে, "মোদি চেষ্টা করছেন চিন সরকার কে তুষ্ট করতে!" ভারতের বিদেশ তথা চিন নিতী কে কাঠগড়ায় তোলা হয়েছে গ্লোবাল টাইমসে। অন্যদিকে জাপানি সংবাদপত্রের সেই প্রতিবেদন ট্যুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, ট্যুইটে তাঁর সংক্ষিপ্ত বক্তব্য “নরেন্দ্র মোদি আসলে সারেন্ডার (আত্মসমর্পণ) মোদি।”
 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.