হিংসা ছাড়া কোনও সমস্যার সমাধান সম্ভব নয়: দিলীপ ঘোষ
নজরবন্দি ব্যুরো: গোটা রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতরের। মৃত্যুর সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এমন কঠিন সময়ে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর বিতর্ক।
হিংসার বদলে আরও হিংসা, যুদ্ধের বদলে পালটা যুদ্ধ, এমন অচল ধারণার উপর এখনও পুরোপুরি ভরসা রাখছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। নিজের মতামতের সমর্থন টানতে গিয়ে মহাভারতের উদাহরণ তুলে ধরেন দিলীপ ঘোষ।
বললেন, "হিংসার প্রতিরোধে যদি কেউ ভাবে, মন্ত্র জপ করলে হয়ে যাবে, তাহলে লোকে তাকে নির্বোধ ও কাপুরুষ ভাববে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি যুদ্ধ করে ভুল করেছিলেন? যারা কাপুরুষ, তারা ক্ষমার কথা বলে। হিংসা ছাড়া পৃথিবীতে কোনওদিন কোনও সমস্যার সমাধান হয়নি।"
প্রতি বছরের মতন এদিন সকালে ইকো পার্কে বিশ্ব যোগ দিবসে যোগদান করতে গিয়েছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। করোনা আবহে যোগাভ্যাসের গুরুত্ব নিয়ে বেশ কয়েকটি কথা বলার পরই তিনি প্রসঙ্গ বদলে চলে যান রাজনৈতিক কথায়। সেখানেই তিনি বলেন, "আজ যদি চিনকে হিন্দি-চিনি ভাই-ভাই বলি, তাহলে দেশের আরও কিছুটা ওরা নিয়ে নেবে। যে যে ভাষায় কথা বোঝে, তাকে সে ভাষায় জবাব দেওয়া উচিত।"

No comments