খাদ্য,বস্ত্রের দাবি উঠলেই সীমান্তে কেন যুদ্ধের বাদ্য বেজে ওঠে? অবস্থান বিক্ষোভে RSP
নজরবন্দি ব্যুরোঃ আজ আর এস পি-র কলকাতা জেলার উদ্যোগে
গণতন্ত্র রক্ষা, পরিযায়ী শ্রমিকদের জীবিকার নিশ্চয়তা ও সীমান্ত সংঘর্ষ বন্ধ, আমম্ফানকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবিতে এসপ্লানেডে লেনিন মূর্তির সামনে অবস্থান ও দাবি সমূহের প্রদর্শন হয়। দেশ রক্ষায় নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
দেশে গণতন্ত্র রক্ষায় জনসাধারণের সচেতন ভূমিকার আহ্বান জানিয়ে সংবিধানের মৌলিক অধিকার সুনিশ্চিত করার দাবি জানানো হয়।
আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমা সত্ত্বেও ভারতের বাজারে পেট্রোল, ডিজেল ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।
অবস্থানে ও দাবি প্রদর্শনের সময় বক্তব্য রাখেন মনোজ ভট্টাচার্য, অশোক ঘোষ ও দেবাশিস মুখার্জী। অবস্থান বিক্ষোভের পাশপাশি মানব বন্ধন কর্মসূচিও পালন করে বামফ্রন্টের অন্যতম শরিখ আরএসপি। বুকে ঝোলানো পোস্টার নিয়ে বিক্ষোভ প্রদর্শন হয়। পোস্টারে যেগুলি লেখা ছিল তাঁর মধ্যে অন্যতম, "মানুষ যখনই চায় খাদ্য ও বস্ত্র, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য!"
এছারাও, আরএসপি-র কলকাতা জেলার উদ্যোগে আজ আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমা সত্ত্বেও ভারতের বাজারে পেট্রোল, ডিজেল সহ পেট্রোপণ্যের ক্রমাগত মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়, পাশপাশি পরিযায়ী শ্রমিকদের জীবিকার নিশ্চয়তা ও ভারত-চীন সীমান্তে সংঘর্ষ বন্ধ, আমফানকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবী করা হয়।

No comments