Header Ads

পর্ষদ গেজেট লুকিয়ে বঞ্চিত করেছে টেট পাশ প্রশিক্ষন প্রাপ্তদের; গন ইমেলে বিদ্রোহ হবু শিক্ষকদের।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ২০১১ সালে ক্ষমতার পরিবর্তন হয়েছিল একরাস স্বপ্ন নিয়ে। কিন্তু শিক্ষিত বেকারদের কাছে সেই পরিবর্তন এখন অনেকটাই দুঃস্বপ্নের মত হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই শিক্ষকতার চাকরিতে বৈষম্য আর বেনিয়ম আর নিয়োগ বঞ্চনার অভিযোগ ওঠে। এই রকমই প্রাইমারি টেট পাস বিএড ক্যান্ডিডেট রাও চরম বঞ্চনার শিকার বলে অভিযোগ। হবু শিক্ষকদের অভিযোগ, বিগত টেট পরীক্ষার সময় তাঁদের বিএড কোর্স কমপ্লিট ছিল কিন্তু পর্ষদ আলাদা করে কোন সুবিধা দেওয়ার ব্যবস্থা করেনি। পর্ষদ গেজেট লুকিয়ে আমদের বঞ্চিত করেছে।
শিক্ষক পদ প্রার্থীরা জানাচ্ছেন, "India gezet ২০১১ তে পরিষ্কার ভাবে বলা আছে ডি এড  ক্যান্ডিডেট নিয়োগের পর বি এড দের নিয়োগ দিতে। কিন্তু পর্ষদ বিএড প্রশিক্ষণ প্রাপ্তদের বঞ্চিত করেছে। আবার পরবর্তী সময় কিছু d.ed নিয়োগ করলেও বিএড দের বঞ্চিত করেছে। আমাদের সকলের প্রাইমারি ভাইভার সময় বিএড প্রশিক্ষণ ছিল, তবুও আমরা বঞ্চিত, আমাদের বঞ্চিত করে non-trained নিয়োগ করেছে। আমরা স্বল্প সংখ্যক বিএড ক্যান্ডিডেট আছি যারা এই বঞ্চনার শিকার হয়েছি।"
আজ এই বিএড প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষক পদপ্রার্থীরা গন ইমেল পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, কলকাতার মেয়র, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের শিক্ষাদফতরের কর্তা ব্যাক্তিদের, তাঁরা ইমেলে লিখেছেন বঞ্চনার কথা আর অনুরোধ করেছেন, "স্যার আমরা অনেক আশা নিয়ে আপনার দ্বারস্থ হয়েছি, আমাদের ফিরিয়ে দেবেন না। আমাদের সঠিক পথ দেখান। আমাদের বিনীত অনুরোধ এই যে, আমাদের অবিলম্বে নিয়োগ এর ব্যাবস্থা করুন। আমাদের এই হতাশা থেকে বাঁচান।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.