Header Ads

রাজ্যে ২৪ ঘন্টায় করোনা সংক্রামিত ৪৭৫ জন; মৃত্যু ১৫ জনের। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ রাজ্যে সংকট উৎপন্ন করছে করোনা ভাইরাস, কিছুতেই রোখা যাচ্ছে না সংক্রমণ অন্য দিকে বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা। লকডাউন হালকা করে রাজ্য কে সচল করতেই এই সংকট উৎপন্ন হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আরও একপ্রস্থ লকডাউনের। এবার লকডাউন চলবে ৩১শে জুলাই পর্যন্ত। সর্বদলীয় বৈঠকের পর লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘোষণায় জানানো হয়েছে, কিছু ছাড় দিয়ে গোটা জুলাই মাসেও রাজ্যে জারি থাকবে লকডাউন। এদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রামিত হয়েছেন ৪৭৫ জন। নতুন ৪৭৫ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৪৮ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছেন সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ১৫ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৬। অন্যদিকে গত ২৪ ঘন্টার সুস্থ হয়ে উঠেছেন ৪৮৮ জন। এদিনের ৪৮৮ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ১৯০ জন। এখন রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৮৫২ জন। এদিন ৪৮৮ জন সুস্থ হয়ে ওঠায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ৩২ জন। পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৯ হাজার ৪৯২ টি। অন্যদিকে এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ২৫৮। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৪ হাজার ৮৮১ জনের। সংক্রমণের নিরিখে দেশের সব রাজ্য গুলির মধ্যে সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এবং যথারীতি শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। দেখুন রাজ্যের সার্বিক চিত্র

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.