Header Ads

লকডাউন বাড়ানোর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন রাহুল সিনহা!

নজরবন্দি ব্যুরো: গোটা রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী লকডাউন বাড়ানোর কথা জানিয়েছেন গতকাল।
আর এই লকডাউন বাড়ানোর ঘোষণা করে 'নাটক' করেছেন মুখ্যমন্ত্রী, এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিজেপি নেতা রাহুল সিনহার। এমনকী লকডাউন ও করোনা নিয়ে রাজ্য সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন এই বিজেপি নেতা।
রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতির কথা বিচার করে বাংলায় ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গের বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় বুধবার নবান্নে সর্বদল বৈঠক করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান  মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বদল বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে স্কুল-কলেজগুলি আপাতত ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

এর পাশাপাশি যে ক্ষেত্রগুলিতে ছাড় রয়েছে তা বহাল রেখে আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন চলবে রাজ্যজুড়ে। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতেই রাজ্য সরকার লকডাউন বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে বিজেপি নেতা রাহুল সিনহা রাজ্যে নতুন করে লকডাউন বাড়ানোর ঘোষণাকে 'নাটক' বলে কটাক্ষ করেছেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.