স্বপ্নের ফর্মে অমিত শাহ; পতন রুখে মনিপুর ধরে রাখল বিজেপি
নজরবন্দি ব্যুরো: বিতর্কটা চলছিল প্রায় এক সপ্তাহ ধরে। এবার সেই বিতর্কের অবসান হল। ন্যাশনাল পিপল'স পার্টি আবার জোটে ফেরায় শেষ পর্যন্ত মণিপুর বিধানসভা নিজেদের দখলে রাখল বিজেপি। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে মতানৈক্যের জেরে বিজেপির জোট ছেড়ে সম্প্রতি বেরিয়ে যান এপিপির বিধায়কেরা। যার জেরে মণিপুরে প্রবল সংকটে পড়ে বিজেপি সরকার। সমর্থন সরে যাওয়ায়, বিধানসভায় সংখ্যালঘু হয়ে পড়ে মণিপুরের শাসকদল। সরকার ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখান থেকে আবারও খেলা ঘুরিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। অমিতের শাহি চালেই, ভাঙা ঘর ফের জোড়া লেগেছে। সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলার পরেই ফের বিজেপি নেতৃত্বাধীন জোটে ফিরে আসতে রাজি হয়েছেন এপিপির বিধায়কেরা।
সম্প্রতি ইকাধিক ইস্যুতে এনপিপির চার বিধায়ক এবং বিজেপির তিন বিধায়ক এন বীরেন সিংয়ের সরকার থেকে নিজেদের সমর্থন তুলে নেয়। পরিস্থিতি জটিল হচ্ছে দেখে মঞ্চে অবতীর্ণ হন বিজেপির ক্রাইসিস ম্যান হিমন্ত শর্মা। তিনি আবার উত্তর পূর্ব গণতান্ত্রিক জোট-এর আহ্বায়কও। অসমের মন্ত্রী সেই হিমন্তই অমিত শাহের সঙ্গে এনপিপি প্রতিনিধিদের বৈঠকে বসার ব্যবস্থা করে দেন।
এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর হিমন্ত শর্মা ট্যুইট করে জানান, সাংমা কনরাড এবং মণিপুরের উপ-মুখ্যমন্ত্রী ওয়াই জয়কুমার সিংয়ের নেতৃত্বে এনপিপির প্রতিনিধি দল নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। বিজেপি এবং এনপিপি উভয়ই মণিপুরের উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।

No comments