Header Ads

এবার করোনা হানা বিআর সিং হাসপাতালে, একসঙ্গে ৯জন আক্রান্ত

নজরবন্দি ব্যুরোঃ করোনা আতঙ্ক এবার বি আর সিং হাসপাতালে। সম্প্রতি হাসপাতালে ৯ জন রোগীর শরীরে মিলেছে করোনার জীবাণু। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই অন্য কোনও রোগের কারণে ভরতি হয়েছিল। পরে তাঁদের শরীরে করোনার সন্ধান মেলে।একসঙ্গে ৯জন করোনা আক্রান্ত হওয়ায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে হাসপাতালে।

 আক্রান্তদের হাওড়া অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে এই রোগীরা সকলেই ডায়ালেসিস, সার্জারি ও ইনডোরে ভরতি ছিলেন। সতর্কতার কারণেই তাঁদের লালারস পরীক্ষা করতে পাঠানো হয়েছিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.