Header Ads

আগামী ১২ই আগস্ট পর্যন্ত দেশজুড়ে বন্ধ থাকবে সমস্ত রকম রেল পরিষেবা। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এখন পর্যন্ত দেশজুড়ে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৮৯ হাজার ৭৮৬ জন। এই বিপুল সংখ্যক আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩০২ জনের। অন্যদিকে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৮৫ হাজার ৭৬ জন এবং এখন চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৩৬৩ জন। এখন পর্যন্ত ১৩৭ কোটি জনসংখ্যার ভারতবর্ষে টেস্ট করা সম্ভব হয়েছে ৭৫ লক্ষ ৬০ হাজার ৭৮২ জনের যা মোট জনসংখ্যার ০.৫ শতাংশ।
এই অবস্থায় সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে কোন রকম ঝুঁকির পথে আর হাঁটতে চাইল না কেন্দ্র। এদিন কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে দেশ জুড়ে সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া হচ্ছে রেল পরিষেবা। আগামী ১২ই আগস্ট পর্যন্ত আপাতত এই নির্দেশিকা বহাল থাকবে। কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে,১২ আগস্ট পর্যন্ত মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্নরূপে বন্ধ থাকবে। প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে আনলক ওয়ানের জন্যে (৩০ জুন পর্যন্ত) এমনিতেই লোকাল ট্রেন, মেল এবং এক্সপ্রেস ট্রেন পরিষেবা বন্ধ ছিল। এদিন আবার রেল জানাল আগামী ১২ আগস্ট পর্যন্ত মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জাস এবং লোকাল ট্রেন পরিষেবা বাতিল করা হচ্ছে।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.