তুমি আমার আরেক মা, এভাবেই দিদি কারিশ্মা কাপুরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন বোন কারিনা
নজরবন্দি ব্যুরোঃ নব্বইয়ের দশকে বলিউডের সেরা নায়িকাদের মধ্যে একজন ছিলেন কারিশ্মা কাপুর। গোবিন্দা থেকে শুরু করে সলমন খান, শাহরুখ খান, আমির খান, সানি দেওলের সাথে জুটি বেঁধে একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।কাপুর পরিবারের কন্যা এবং নিজের অভিনয় দক্ষতা দিয়ে সেই সময়ে বলিউডে বেশ একটা ভালো জায়গা তৈরি করেছিলেন কারিশ্মা।
মাত্র ১৬ বছর বয়সে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন তিনি।আজ কারিশ্মা ৪৬ বছর বয়সে পা দিলেন। কারিশ্মার জন্মদিনে তার ছোট বোন কারিনা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সোশ্যাল মিডিয়ায়।কারিনা কাপুর খান দিদি কারিশ্মার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমার জীবনে সবচেয়ে দামি ও শুদ্ধতম ভালোবাসা তুমি। আমার দিদি আমার দ্বিতীয় মা, আমার প্রিয় বন্ধু।তুমি আমার জিবনের সব থেকে বড় ডিভা।শুভ জন্মদিন লোলো।

No comments