Header Ads

অবশেষে শ্রীলেখার অভিযোগের বিষয়ে মুখ খুললেন ঋতুপর্ণা

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই টালিউডে স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।তিনি অভিযোগ করেন, অভিনেতা-অভিনেত্রীদের প্রেম চলত, তারাই সিনেমায় জুটি হিসেবে কাজ পেত। ছবি চলুক না চলুক।পরিস্কার বোঝা গেছিল তিনি প্রসেনজিৎ-ঋতুপর্ণা কে বলেছিলেন এই কথা।এবার সেই অভিযোগের ভিত্তিতে মুখ খুলেছেন ঋতুপর্ণা সেনগুপ্তও।শ্রীলেখা বলেন,ক্যারিয়ারের গোড়ার দিকে আমি কখনও নায়িকার চরিত্র পাইনি। তখন ইন্ডাস্ট্রিতে এক নম্বরে ছিলেন বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তখন তার বোনের চরিত্রে অভিনয় করেছি। সেকেন্ড লিড করেছি। যদিও আমি জানতাম আমি নায়িকা হওয়ার যোগ্য।

 কিন্তু সেই সময় ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রেম।এবার এই অভিযোগের ভিত্তিতে টিভি চ্যানেলে মুখ খুললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।প্রথমত ঋতুপর্ণা এই জুটি বাঁধা নিয়ে অভিযোগটা উড়িয়ে দিয়েছেন।২০০১ সাল থেকে ২০১৫ সাল অবধি তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনও ছবি করেননি ঋতুপর্ণার এমই বলেন তিনি।যদিও দীর্ঘ কয়েক বছর পর শিবু-নন্দিতার হাত ধরে প্রাক্তন এবং পরবর্তীতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের দৃষ্টিকোণ ছবিতে দেখা গিয়েছিল ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটিকে।পাশাপাশি অভিনেত্রী এটা ও মনে করিয়ে দেন, ২০০১ সাল থেকেই ইন্ডাস্ট্রিতে ভিন্ন ধারার ছবিতে অভিনয় করে তিনি নিজেকে ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রেখেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.