Header Ads

১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকছে আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান পরিষেবা

নজরবন্দি ব্যুরো : অন্তর্দেশীয় বিমান পরিষেবা শুরু হলেও আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা এখুনি চালু হচ্ছে না বলেই জানিয়ে দিল কেন্দ্র। করোনা পরিস্থিতিতে বাড়তি সতর্কতার কথা মাথায় রেখে আপাতত আগামী ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকছে আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান পরিষেবা।প্রসঙ্গত, বিশ্বে এখনও বেড়ে চলেছে করোনা।
আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুসংখ্যাও। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান চালু হলে পরিস্থিতি আরও খারাপের দিকে এগোবে। আশঙ্কা থাকছে এমনটাই। এই কারণে আন্তর্জাতিক বিমান চালু করার ক্ষেত্রে নেওয়া হচ্ছে সময়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.