রাজ্যে সমস্ত রেকর্ড ভেঙে ফের ভয়াবহ সংক্রমণ করোনার! আজকের বুলেটিন #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ রাজ্যে সংকট উৎপন্ন করছে করোনা ভাইরাস, কিছুতেই রোখা যাচ্ছে না সংক্রমণ অন্য দিকে দিনের পর দিন বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা। লকডাউন হালকা করে রাজ্য কে সচল করতেই এই সংকট উৎপন্ন হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আরও একপ্রস্থ লকডাউনের। এবার লকডাউন চলবে ৩১শে জুলাই পর্যন্ত। অন্যদিকে পরিবহন সচল রাখতে বেসরকারি বাস মালিক দের টানা তিন মাস ধরে মাসিক ১৫ হাজার টাকা ভর্তুকি দিয়ে কার্যত মাস্টার স্ট্রোক দিয়েছেন তিনি।
অর্থাৎ একদিকে লকডাউন অন্যদিকে পরিবহন সচল রাখা! একসাথে দুই কাজ সম্পন্ন করতে আসরে নেমেছেন মুখ্যমন্ত্রী। এদিকে আজকের সংক্রমণের তীব্রতায় ভেঙে গিয়েছে রাজ্যের করোনা ইতিহাসের সমস্ত রেকর্ড। রাজ্যে রেকর্ড সৃষ্টি করে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫৪২ জন।
২৪ ঘন্টায় লাগামহীন সংক্রমণ রাজ্যজুড়ে; দেখুন জেলাভিত্তিক পরিসংখ্যান। #Exclusive
নতুন ৫৪২ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৯০ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছেন সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ১০ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৬। অন্যদিকে গত ২৪ ঘন্টার সুস্থ হয়ে উঠেছেন ৩৪৫ জন। এদিনের ৩৪৫ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৫৩৫ জন। এদিন ৩৪৫ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৫.০৭ শতাংশ করোনা আক্রান্ত।
এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৩৯ জন। পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৯ হাজার ৫৩৭ টি। অন্যদিকে এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৪ লক্ষ ৪৮ হাজার ৭৯৫। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৪ হাজার ৯৯৭ জনের। সংক্রমণের নিরিখে দেশের সব রাজ্য গুলির মধ্যে সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এবং যথারীতি শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। দেখুন রাজ্যের সার্বিক চিত্র

No comments