Header Ads

যুদ্ধের পরিস্থিতি, পাক ভূমিতে চিনা যুদ্ধ বিমান, সীমান্তে মোতায়েন ৪৫ হাজার ভারতীয় সেনা

নজরবন্দি ব্যুরো : লাদাখ নিয়ে কূটনৈতিক স্তরে আলোচনা চললেও লাগাতার বাড়ছে যুদ্ধের সম্ভাবনা। আগ্রাসনের পথ থেকে যে সরছে না চিন তা স্পষ্ট করে এবার পাকিস্তানে দেখা গেল চিনা বায়ুসেনার তত্পারতা। পরিস্থিতির দিকে নজর রেখে তৈরি ভারত। চিন ও পাকিষণের সঙ্গে দুই ফ্রন্টে লড়াইয়ের জন্য প্রস্তুত ভারতীয় বায়ুসেনা। তবুও কোনও ঝুঁকি না নিয়ে সামরিক শক্তি বাড়াতে রাশিয়ার কাছ থেকে '9K38 Igla' মিসাইলের দ্রুত আমদানি করতে চলেছে ভারত। জমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটিতে 'ইনফ্রারেড সিকার' রয়েছে। এর মদতে ভারতীয় আকাশ সীমায় ঢুকলে চিনা ও পাকিস্তানী যুদ্ধবিমানকে সহজেই ধরাশায়ী করতে পারবে ভারতীয় ফৌজ। অপর দিকে আজ শুক্রবারও লাদাখের আকাশে উড়তে দেখা গেল এয়ার ফোর্সের হেলিকপ্টার।
সংবাদসংস্থায় প্রকাশিত ভিডিও-তে দেখা গিয়েছে লাদাখের আকাশে চক্কর কাটছে চিনুক। এই অত্যাধুনিক হেলিকপ্টারের মাধ্যমে সজাগ দৃষ্টি রাখছে বায়ু সেনা। কাশ্মীর, পঞ্জাব, হিমাচলের ঘাঁটি থেকে আনা হচ্ছে যুদ্ধবিমান। সমরাস্ত্র নিয়ে দৌলত বেগ ওল্ডি বিমানঘাঁটিতে নামছে মালবাহী বিমান। অন্য দিকে এই মুহূর্তে ভারত চিন সীমান্তে ভারতীয় জওয়ান মোতায়েন রয়েছে ৪৫ হাজার।ভারতীয় সেনার তিন বিভাগকে এই দুর্গম এলাকায় মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, ভারতের সবথেকে শক্তিশালী টি ৯০ ভীষ্ম ট্যাঙ্ক তুলে নিয়ে যাওয়া হয়েছে পূর্ব লাদাখে। সব মিলিয়ে সীমান্তে যুদ্ধের পরিস্থিতি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.