Header Ads

বাতিল হল উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা, ঘোষণা শিক্ষামন্ত্রীর।

নজরবন্দি ব্যুরো : ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল আগেই। উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা বাতিল করা হল। শুক্রবার জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জুলাই মাসের ২, ৬ ও আট তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু অন্য বোর্ড ও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পরীক্ষা বাতিল করা হল। কীভাবে বাকি পরীক্ষাগুলি নেওযা হবে, তা নিয়ে উচ্চশিক্ষা পরিষদ নিয়ম তৈরি করছে।
উল্লেখ্য, সিবিসিইর সমস্ত পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা গতকাল জল্পনা বাড়িয়েছিল পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে। কারন রাজ্যের শিক্ষা দফতর উচ্চমাধ্যমিকের বাকি বিষয়ের পরীক্ষা নেওয়ার আগে তাকিয়েছিল সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকে।  গতকাল সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন কেন্দ্রের তরফে সলিসিটির জেনারেল তুষার মেহতা জানান, রাজ্যগুলির সঙ্গে আলোচনার পর ১ জুলাই থেকে দশম ও দ্বাদশ শ্রেণির যে পরীক্ষা হওয়ার কথা ছিল, তা বাতিল করা হচ্ছে। বোর্ডের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা চাইলে পরে পরীক্ষা দিতে পারবে। এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার আয়োজনের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২দিন আগে জানিয়েছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এই লকডাউনের মধ্যে।কিন্তু আজ তা বাতিলের ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.