Header Ads

বেসরকারি বাস মালিকদের ১৫ হাজার টাকা মাসিক ভর্তুকি! মাস্টারস্ট্রোক মমতার।

নজরবন্দি ব্যুরোঃ এবার বেসরকারি বাস মালিকদের সাহাজ্যের জন্য এগিয়ে এল রাজ্য সরকার। রাজ্যের জনগণের সুবিধার জন্য আগামী ৩ মাস বেসরকারি বাস মালিকদের মাসে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। ১ জুলাই থেকে বাস-মিনিবাস এর মালিকদের এই অর্থ দেওয়া হবে। এই ভর্তুকির জন্তে ৩ মাসে রাজ্য সরকারের খরচ মোট হবে ২৭ কোটি টাকা। এছারাও বাস চালক ও বাস কন্ডাকটরদের স্বাস্থ্য সাথীর আওতায় আনা হচ্ছে। এদিন নবান্নে মমতা বলেন, কলকাতা মেট্রোর সঙ্গে কথা বলছে রাজ্য সরকার।

 মেট্রোয় যতগুলি আসন ততগুলি আসনে যাত্রী নিয়েই চলাচল শুরু করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, মেট্রোর আসনগুলি যাতে ভালোভাবে স্যানিটাইজ করা হয় সে বিষয়েও কলকাতা মেট্রোকে নজর দিতে বলা হয়েছে, জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই পদ্ধতি মানলে কলকাতায় মেট্রো চলতে পারে। তাহলে ১ জুলাই থেকে মেট্রো চলতে পারে। তবে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ বৈঠক করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতার ঘোষণায় বাসের ভাড়া বৃদ্ধির সম্ভাবনা আর থাকল না, মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.